শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হাফিজ সাঈদ ও মাসুদ আজহার সম্পৃক্ততায় পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লস্করে তৈয়্যেবা ও জামায়াতুদ দাওয়াহর নেতা হাফিজ সাঈদ ও জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে ১২টি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজ এ খবর দিয়েছে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের (এনএপি) অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবরে বলা হয়।

নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনগুলো হলো- আল আনফান ট্রাস্ট (লাহোর), ইদারায়ে খেদমতে খালক (লাহোর), আদ-দাওয়া ওয়াল ইরশাদ (লাহোর), আল হামদ ট্রাস্ট (লাহোর ও ফয়সালাবাদ), মসজিদ ওয়েলফেয়ার ট্রাস্ট (লাহোর), আল মদিনা ফাউন্ডেশন (লাহোর), মুয়াজ বিন জাবাল এডুকেশন ট্রাস্ট (লাহোর) আল ইসার ফাউন্ডেশন (লাহোর), আর-রহমত ট্রাস্ট অর্গানাইজেশন (ভাওয়ালপুর) এবং করাচির আল ফোরকান ট্রাস্ট।

পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুদ দাওয়াহ, ফালাহ ইনসানিয়াত ফাউন্ডেশন এবং জইশ-ই-মোহাম্মদের সঙ্গে এ প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা রয়েছে।

প্রসঙ্গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়।

সূত্র: জিও নিউজ, দ্য ডন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ