শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা আজ জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওমরাহ পালন আরও সহজ করতে সৌদি আরবের নতুন উদ্যোগ মসজিদুল আকসায় এক লাখ ফিলিস্তিনির রমজানের দ্বিতীয় জুমা আদায় ’ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিক ব্যবহার বন্ধ করতে হবে’  ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’

‘রমজান মাসেই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি রমজান মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে যাবেন।

মক্কায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি প্রবাসীদের কল্যাণেও সম্ভাব্য সবকিছু করে যাচ্ছেন। এ রমজান মাসেই তিনি সৌদি আরব সফরে আসবেন।

মক্কার একটি হোটেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও মক্কায় প্রবাসীদের পরিচালিত স্কুলগুলো বাংলাদেশ সরকারের নিজস্ব জমিতে নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হবে।

মক্কা আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাসেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, কাউন্সিলর হজ্ব মাকসুদুর রহমান
আবদুস সালামসসহ সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ