রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

ভূমধ্যসাগরে ৩৫ বাংলাদেশি মারা যাওয়ার আশঙ্কা: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার হওয়া ১৪ জনের সবাই বাংলাদেশি। তবে যাদের এখনো পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। বলা হচ্ছে ৩৭ জনকে পাওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা জানার পর আজ সেখানকার দূতাবাস থেকে এক কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। যারা নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

রোববার লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আ.স.ম. আশরাফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নৌকাটিতে অন্যান্য কয়েকটি দেশের নাগরিকের মধ্যে ৫১ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, বেঁচে যাওয়া লোকজন তিউনিসিয়ার রেড ক্রিসেন্টকে জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হয়।

গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে ছোটো একটি নৌকায় তোলা হয়। এর কিছুক্ষণের মধ্যে ছোটো নৌকাটি ডুবে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ