শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতে লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় ৫৯ আসনে ভোট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের চলতি লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফা ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গ, দিল্লিসহ মোট সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট সাত দফা ভোটগ্রহণের পাঁচ দফা ইতিমধ্যে শেষ হয়েছে। সামনে বাকি রয়েছে আর মাত্র এক দফা। এরপরই আগামী ২৩ মে ভোটের ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন।

ষষ্ঠ দফায় প্রতিযোগিতা করা প্রার্থীদের মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর, পশ্চিমবঙ্গের শিশির অধিকারী, অভিনেতা দেব সহ আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন।

এই দফায় উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানা ১০টি, মধ্যপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের আটটি করে আসনে ভোট হচ্ছে। পাশাপাশি দিল্লির সাতটি লোকসভা কেন্দ্র এবং ঝাড়খণ্ডের চারটি লোকসভা কেন্দ্রেও ভোট নেওয়া হচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ৯৭৯। ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হচ্ছে প্রায় এক লক্ষ কেন্দ্রে।

এছাড়া দিল্লিতে একাধিক বিশিষ্ট প্রার্থীর লড়াই হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, বক্সার বিজেন্দ্র সিংহ, ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেনের লড়াই হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ