শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

কক্সবাজারে আগুনে পুড়ে শিশুসহ দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার শহরে ঘরে আগুন লেগে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতিকুর রহমান (৩৫) ও সাদিয়া আক্তার (৫)। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ছেনুয়ারা বেগম নামের এক নারীর নাম জানা গেছে। ছেনুয়ারা নিহত সাদিয়ার মা। ছেনুয়ারার স্বামীর নাম আব্দুল মোনাফ। তাদের ঘরেই প্রথম আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস জানান, রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় আগুনে লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই তিনটি ঘর পুড়ে ভস্মীভূত হয়।

আধা ঘণ্টার বেশি সময় চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরে শিশুসহ দুজনের মৃতদেহ পাওয়া যায়। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ