শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ওসি মোয়াজ্জেমকে রংপুর থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজি থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর বদলি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর লালবাগ এলাকায় সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে সময় তারা ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার এবং রংপুর রেঞ্জ থেকে অপসারণ করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা রবিউল ইসলাম, মানষ চন্দ্র বর্মণসহ অন্যান্য নেতারা। বক্তারা অভিযোগ করে বলেন, বরখাস্ত পুলিশ কর্মকর্তাকে রংপুর রেঞ্জে বদলি করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। তাকে গ্রেফতার না করে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর বদলি করার খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় ওঠে। অনেকেই তার গ্রেফতার দাবি করেছেন।

সুজন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, সোনাগাজি থানার ওসি মোয়াজ্জেমের মতো কুলাঙ্গার ব্যক্তিকে রংপুরের জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। তাকে গ্রেফতার না করে কেন রংপুরে বদলি করা হলো সে ব্যাপারেও প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

মানববন্ধন ও সমাবেশে জুতা প্রদর্শন করে নারী নির্যাতন ও হত্যাকারীদের সহযোগী ওসি মোয়াজ্জেম হোসেনের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়। পাশাপাশি হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ