শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘ইসরায়েলি অপকর্ম ধামাচাপা দিতেই 'আনাদোলু' অফিসে হামলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে নানা ধরনের নোংরা কর্মকাণ্ড করে আসছে। আর এসব কর্মকাণ্ড ধামাচাপা দিতেই তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর গাজা অফিসে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গতকাল শনিবার ইস্তাম্বুল শহরে দেয়া এক বক্তৃতায় এরদোগান এসব কথা বলেন।

এরদোগান আরো বলেন, আন্তর্জাতিক বড়বড় সংগঠন ও সমাজের নিরবতার কারণেই ইসরায়েল অপকর্ম করার সাহস পাচ্ছে। শেষ পর্যন্ত তারা গণমাধ্যম ও মানবিক ত্রাণ সংস্থার অফিসে হামলা চালিয়েছে। তাদের অপকর্ম যারা প্রচার করছে তাদেরকেই ইসরায়েল শত্রু হিসেবে চিহ্নিত করেছে। সেজন্যই এসব যঘন্য কর্মকাণ্ড সম্পাদন করছে দেশটি।

গত সপ্তাহে ইসরায়েলি জঙ্গিবিমান গাজা উপত্যকায় হামলা চালালে আনাদোলু কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ