শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল ধ্বংস হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের আইন প্রণেতা হাসান সালিম বলেছেন, আমেরিকা ইরানে হামলা চালালে ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। এর পাশাপাশি বিশ্বে নিজের অবস্থান হারাবে যুক্তরাষ্ট্র। রিকনস্ট্রাকশন অ্যালায়েন্সের এ নেতা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ইরানের বিরুদ্ধে সামরিক হামলাসহ নানা পদক্ষেপের মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন বলে জানা যায়।

হাসান সালিম আরও বলেন, কোনো কোনো মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিলেও বাস্তবতা হচ্ছে ইরানে হামলা চালানো হলে তা মুসলিম বিশ্বের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ শুরু করলে আমেরিকা গভীর চোরাবালিতে আটকা পড়বে এবং বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে আর গণ্য হবে না। হাসান সালিম বলেন, ইরান-আমেরিকা যুদ্ধের প্রথম বলি হবে দখলদার ইসরাইল এবং চিরতরে হারিয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ