শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

আসামে নামাজরত মুসল্লিদের ওপর পাথর নিক্ষেপ, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি শহরে মসজিদের বাইরে নামাজ পড়াকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গায় তিন পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

গত শুক্রবার (১০ মে) স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ চলাকালে এই দাঙ্গার ঘটনা ঘটে। মূলত এর পরপরই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা অঞ্চলে কারফিউ জারি করে আসাম প্রশাসন। খবর মিল্লাত টাইমস-এর।

জানা যায়, গত শুক্রবারে সেই মসজিদটিতে মুসল্লিরা নামাজ পড়ছিলেন। তখন জায়গা সঙ্কুলান না হওয়ায় তাদের অনেকে মসজিদের বাইরে গিয়ে নামাজ আদায় করতে থাকেন।

এ সময় স্থানীয় কিছু লোক তাদের দিকে পাথর ছুঁড়ে মারলে এই সংঘর্ষের শুরু হয়। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ সদস্য আহত হন।

পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়। আর এরপরই সঙ্কট নিরসনে এলাকাটিতে কারফিউ জারি করা হয়।’

https://twitter.com/shill_prosenjit/status/1126790468547694592

হাইলাকান্দির ডেপুটি কমিশনার কীর্তি জালি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে প্রশাসন তৎপর রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘যেকোনো সহিংসতা ছাড়াই এসব সমস্যার সমাধান করা সম্ভব।’ এ ধরনের কোনো ঘটনা ঘটলে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। ১২ মে পর্যন্ত পুরো জেলাতে ওই কারফিউ সম্প্রসারিত করা হয়।

হাইলাকান্দির ডেপুটি কমিশনার কীর্তি জাল্লি বলেন, বিভিন্ন গ্রুপের মধ্যে ভিন্ন সম্পর্কের কারণে তারা একে অন্যের বিরুদ্ধে সঙ্ঘাতে লিপ্ত হচ্ছে, যেটা সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিতে পারে, এ কারণেই কারফিউ দেয়া হয়েছে”।

সূত্র: মিল্লাত টাইমস

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ