শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আমিরাতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ; ৭ জাহাজে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে- বিস্ফোরণের পর সাতটি তেল ট্যাংকারে আগুন ধরে গেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশনের বরাতে জানা যায়, আজ (রোববার) দিনের প্রথম ভাগে এ বিস্ফোরণ ঘটে। টেলিভিশন চ্যানেলটি কয়েক ঘণ্টা পর এ ঘটনার ওপর প্রতিবেদন করেছে।

আল-মায়াদিন চ্যানেল জানিয়েছে, সাতটি তেলবাহী ট্যাংকার সম্পূর্ণ পুড়ে গেছে। সর্বশেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছিল। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে আল-মায়াদিন তা জানায় নি।

এ খবর সম্পর্কে অনেকেই মন্তব্য করেছেন যে, এ ঘটনাকে ইরানের ওপর সামরিক হামলার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে মার্কিন সরকার।

কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, বন্দরের ওপর দিয়ে আমেরিকা ও ফ্রান্সের বিমান ওড়াউড়ি করছে। অবশ্য, পরে ফুজায়রার স্থানীয় সরকার এ খবর অস্বীকার করেছে। তারা বলেছে, বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ