শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে প্রাণ হারাল ৭ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণে গজনী প্রদেশে একটি স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ অন্তত ৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।

শনিবার এ ঘটনা ঘটে বলে  প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরির বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়।

আরেফ নুরি বলেন, শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এটি বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তালেবান এই মাইন পুঁতে রেখেছিলো বলে জানান তিনি। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।

গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স ৭ থেকে ৯ বছরের মধ্যে। তাদের ৪জন একই পরিবারের ছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ