রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রোহিঙ্গা সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুর ঘোনার কাঠালীয়া বাজারে ৬০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ মে) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাহস ঘোষগাতী গ্রামের চিংড়িঘের মালিক মেহেদী মোড়ল ও কাঠালীয়া বাজারের মুদি দোকানদার মধুসুদন মণ্ডলকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে স্থানীয়রা জানান, রাতে রোহিঙ্গা সন্দেহে ওই বৃদ্ধকে লোকজন পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলার কপিলমুনি হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, নিহত ব্যক্তি রোহিঙ্গা কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ