সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মিথ্যা, ট্রল ও ভুয়া সংবাদ প্রচারে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের সংসদে বুধবার (৮ মে) ‘অনলাইনে মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম প্রতিরোধ প্রস্তাব’ পাস হয়েছে। নুতন  আইনের মাধ্যমে ভুয়া সংবাদ প্রচারের দায়ে অপরাধীর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১ মিলিয়ন ডলার জরিমানা হতে পারে।

সামাজিক মাধ্যম থেকে শুরু করে নিউজ ওয়েবসাইটে অনলাইন প্ল্যাটফর্মের বিস্তৃত পরিসরে এ আইন প্রয়োগ করা হবে। কেউ যদি আইন অমান্য করে তথ্য সংশোধন বা মুছে না ফেলে তাহলে তাদের শাস্তি দেয়া হবে।

কর্তৃপক্ষ বলছে, আইনটি জনসাধারণকে ‘ভুয়া’ সংবাদ দেয়া থেকে বিরত রাখবে। তবে সমালোচকরা বলছেন, এটি নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে একটা বিরাট হুমকি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ আইন কার্যকর হবে। তবে এটি কীভাবে প্রয়োগ করা হবে সে ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু বলেনি কর্তৃপক্ষ।

নতুন এ আইন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশটিতে। কারণ আইনটি কার্যকর হলে অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যক্তিগত চ্যাট গ্রুপের মতো জায়গাতেও হস্তক্ষেপ করতে পারবে পুলিশ।

সূত্র : বিবিসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ