শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৭০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিউনিসিয়ার উপকূলে শুক্রবার ভয়াবহ নৌকাডুবির ঘটনা বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর বিবিসি-এর।

তবে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, এতে ৫০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অভিবাসীদের উদ্ধারে একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী। নৌবাহিনী অন্তত ১৬ জনকে জীবিত উদ্ধারে্র সক্ষম হয়েছে।

ধারণা করা হচ্ছে, নৌকার যাত্রীরা সব সাব-সাহারা আফ্রিকা থেকে এসেছে। প্রতিবছর হাজার হাজার শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে এবং দুর্ঘটনার কবলে পড়ে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ