মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

গুলিবিদ্ধ ১৭শ ফিলিস্তিনির পা কেটে ফেলতে হবে অর্থাভাবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: স্বাস্থ্যসেবা তহবিল সংগ্রহ না হলে ১৭০০ আহত ফিলিস্তিনির পা কেটে ফেলা হতে পারে বলে মনে করছে জাতিসংঘ। আগামী দুই বছরে এ অঙ্গচ্ছেদ হতে পারে পায়ে। ইতোমধ্যে চলতি বছরে শিশুসহ ১২০ জনের পা কেটে ফেলতে হয়েছে।

পা কেটে ফেলা বা অঙ্গচ্ছেদ এড়াতে অস্ত্রপচারের জন্য ২০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা করছে জাতিসংঘ

অবরুদ্ধ ফিলিস্তিনের জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারী জেমি ম্যাকগোল্ডরিক বলেন, ‘কেবল গত বছরেই সাত হাজার প্রতিবাদী ফিলিস্তিনিকে গুলি করে আহত করে ইসরায়েলি বাহিনী। এদের অনেকেই পায়ের নিচের অংশে গুলিবিদ্ধ হয়’।

জেমি ম্যাকগোল্ডরিক বলেন, ‘গুলিতে আহতদের মধ্যে ১৭০০ জনের জরুরি সহায়তা প্রয়োজন। জটিল অস্ত্রোপচার না হলে আর হাঁটতে পারবে না তারা। তাদের পুনরায় হাঁটার জন্য আগামী দুই বছরের মধ্যে অত্যন্ত গুরুতর এবং জটিল অস্থি পুনঃস্থাপন অস্ত্রোপচার প্রয়োজন’।

অর্থায়ন ও চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজার স্বাস্থ্য ব্যবস্থায় ঝুঁকি রয়েছে। সেখানের একমাত্র টিচিং হাসপাতালটিতে এখন গভীর ক্ষত সারাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কেননা, অঙ্গচ্ছেদের ঝুঁকি এড়ানোর মতো জটিল চিকিৎসা পরিচালনার সামর্থ্য নেই সেখানকার চিকিৎসকদের।

প্রসঙ্গত, ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং পূর্বপুরুষের ঘরবাড়ি ফিরে পাওয়ার দাবিতে ২০১৮ সালের ৩০ মার্চ থেকে 'গ্রেট মার্চ অব রিটার্ন' নামের বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। ওই বিক্ষোভে ৯৩ হাজার মানুষ আহত হয়। ইসরায়েলের দাবি, বিক্ষোভ চলাকালে পায়ে গুলি করার কারণে সহিংসতা এড়ানো গিয়েছিল।

সূত্র : আরটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ