শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পাকুন্দিয়ায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকুন্দিয়া প্রতিনিধি: ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় কর্মরত নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণকারী ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সদর ঈদগাহ গেইট চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের পাকুন্দিয়া শাখা সভাপতি নূরুল জান্নাত মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক কেএম শরিফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপ্লবী, যুবনেতা সুলতান আফজাল আইয়ূবী, উবায়দুল্লাহ বেলাল, ইশা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি সাকিবুল হাসান, সাবেক প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ।

বক্তারা অনতিবিলম্বে বাস ড্রাইভার নূরুজ্জামান নূরু, হেলপার লালন মিয়া, রফিকুল ইসলাম রফিক, খোকন মিয়াসহ প্রত্যেক আসামিদের ফাঁসির দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, আলিয়া মাদরাসা সম্পাদক সালমান ফার্সি রিয়াদ, দফতর সম্পাদক সজিবুল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ।

-এএ