শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

‘চীনে মুসলিমদের উপর নির্যাতন বিশ্ব মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, চীনের মুসলিমদের উপর যেভাবে অমানবিক নির্যাতন ও হামলা হচ্ছে তা কোনোভাবে মেনে নেয়া যায়না।

আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে চীনের মুসলমানদের উপর বর্বর নির্যাতন ও রোজা রাখতে বাধা দেয়ার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন আয়োজিত বক্ষাভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুসলমানরা ঐ অঞ্চলে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। তারপরও তাদের ধর্মীয় স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ এবং নারী ও শিশুদের উপর নির্যাতন বিশ্বমানবতাকে প্রশ্নববিদ্ধ করছে।

তাই অনতিবিলম্বে বিশ্ব নেতাদের এ বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। রোজা মুসলমানদের ধর্মীয় ইবাদত। এই ইবাদতে বাধা দিয়ে চীনা সরকার ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত করার এখতিয়ার কারো নেই।

তিনি আরো বলেন, সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত হবে আর জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করবে এমন জাতিসংঘ বিশ্বমানবতার জন্য অভিশাপ। প্রতিবাদ সমাবেশে বক্তারা এই বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ বাংলাদেশ সরকারকে কার্যকরী ভূমিকা পালন করার আহবান জানান।

সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুর উন নাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এস এম আজিজুল হক, প্রচার সম্পাদক ইলিয়াস হাসান, দফতর সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ