রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

রোজা রাখলে বিত্তবানরা ক্ষুধার্তের কষ্ট বুঝতে পারে: ইমাম রশিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘রোজায় ধনীরা গরিবের কষ্ট বুঝতে পারেন। আসলে রমজান মাস দুনিয়ার মানুষের জন্য সাম্যের শিক্ষা দেয়।’

কথাগুলো বলেছেন ভারতের আসামের আসানসোলের ইমাম ইমদাদুল্লাহ রশিদি। মঙ্গলবার প্রথম রোজার ইফতার করার আগে স্থানীয় এক সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন।

ইমাম রশিদি বলেন, ‘রোজা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। ধনী-গরিব সবাইকে রোজা রাখতে হয়। এই সময় বিত্তশালী মানুষ ক্ষুধার্তদের দুঃখ-যন্ত্রনা বুঝতে পারে। সারাদিন রোজা থাকার ফলে ক্ষুধার্ত মানুষের কষ্টের কথা মনে পড়ে। এই সময় ধনী মুসলিমরা গরিবদের দানও করে।’

গত বছর রাম নবমীর মিছিল থেকে উগ্রবাদীরা রাশিদির দশম শ্রেণির ছেলেকে খুন করে। তবে তিনি প্রতিবাদ বা প্রতিরোধের পথে না গিয়ে শান্তির বার্তা দিয়ে পৃথিবীতে নজির তৈরি করেন। এখনও তিনি হিন্দু-মুসলিমসহ দুনিয়ার সব মানুষের শান্তি কামনা করেন।

রমজান প্রসঙ্গে তিনি বলেন, ‘গরিবদের সাহায্য করা ধনী মানুষের কর্তব্য। যাদের টাকা আছে, ধন আছে, তারা অসহায় মানুষকে সাহায্য করবে। রোজা সাম্যের বার্তা দেয়।’

ইমাম রশিদি বলেন, ‘রোজাদারদের জন্য আল্লাহ নিজে প্রতিদান দেবেন। জীবনের সব গোনাহ মাফ করে পবিত্র হওয়ার এটাই সময়। আমি সব মুসলিমকে বলবো, ইসলাম মেনে চলতে। কেননা, ইসলাম মানার মধ্যেই কল্যাণ আছে। আমাদের কাছে এটা একটা সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে একটি সুন্দর-শান্তিপূর্ণ পৃথিবী গড়তে হবে। সব আগে নিজেকে কালিমা মুক্ত ও পবিত্র করতে হবে।’

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও আসানসোলের নূর মসজিদে রমজান মাস কাটাতে চান ইমাম রাশিদি। দিনরাত আল্লাহর ইবাদত করা ছাড়াও পৃথিবীর মানুষের জন্য দোয়া করেন তিনি। গত বছর তার ছেলে সিবগাতুল্লাহ শহীদ হলেও মসজিদ থেকেই একমাস ইবাদত করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হলেও তিনি রোজার মাসে একা চিত্তে ইবাদত করেছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ