শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

রাজধানীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁও এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

নিহতের সঙ্গে পাওয়া একটি পরিচয়পত্র অনুযায়ী তার নাম আশরাফ আলী। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দা।

বুধবার (০৮ মে) ভোরে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন ফারুকী জানান, আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকার এলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামার ইঙ্গিত দেয়। এ সময় প্রাইভেটকারের চালকের পাশে বসা ব্যক্তি র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে যায়।

তিনি জানান, এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ অবস্থায় চালকের পাশের আসনের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসপি মহিউদ্দিন ফারুকী আরও বলেন, পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে গুলিসহ বিদেশি একটি পিস্তল ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ