রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

‘মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিকে কুপিয়ে হত্যা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের রাজৈর উপজেলায় মজিবর বেপারি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে মসজিদে তারাবির নামাজ আদায় করা অবস্থায় মজিবরকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত মজিবর একই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজরত মুসল্লি মজিবরকে এলোপাতাড়ি কোপানো শুরু করে।

সূত্রগুলোর দাবি, মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা আবার তাকে কোপায় এবং পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মজিবর বেপারির সঙ্গে তার ফুফাতো ভাই আশরাব বেপারি ও লিঙ্কন বেপারির দীর্ঘদিন থেকে বিরোধ ছিল জানিয়ে রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া বলেন, ‘এরই জের ধরে রাতে তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়ে থাকতে পারে। যারা এ হামলা চালিয়েছে, তাদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ