রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

৫’শ দিন জেল খেটে মুক্তি পেলেন রয়টার্সের দুই সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫শ দিন জেল খেটে অবশেষে কারাদণ্ডপ্রাপ্ত রয়টার্সের আলোচিত দুই সাংবাদিককে মুক্তি দিল মিয়ানমার।

আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের ক্ষমায় তাদের মুক্তি মিলেছে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়।

রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মিয়ানমারের ইয়াঙ্গুনের জেলা জজ আদালত গত বছরের ৩ সেপ্টেম্বরে তাদেরকে সাত বছর করে কারাদণ্ড দেয় মুক্তি পাওয়া দুই সাংবাদিক ওয়া লোন (৩৩) ও কিয়াও সোয়ে ওউকে (২৯)।

ওই রায়ের ফলে গোটা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে মিয়ানমারের বিরুদ্ধে। মানবাধিকার ও সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রয়টার্স সাংবাদিকদের মুক্তি দেওয়ার জন্য তখন আহ্বান জানান।

মিয়ানমারের ইনদিনে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও নিরাপত্তা বাহিনীর হাতে ১০ রোহিঙ্গার নির্মমভাবে নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন করেছিলেন তারা। এই প্রতিবেদনটি বিশ্ব সম্প্রদায়ের নজরে আসে এবং মিয়ানমার সরকার চাপে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ