রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য

কোথাও চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আমরা চাই চাঁদাবাজমুক্ত পরিবেশে সবাই ব্যবসা করবেন। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পণ্য কিনবেন।

আজ মঙ্গলবার (০৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়েজিত মাহে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রায় সময়ই মানুষ খুন হতো, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না। আজ ব্যবসায় শান্তি ফিরে এসেছে, ক্রেতার টাকাও ছিনতাই হয় না।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখনও কিছু সমস্যা রয়ে গেছে, এটা ব্যবসায়ীদের ব্যর্থতা। তারা যদি প্রশাসনকে না জানান তাহলে প্রশাসন কিভাবে ব্যবস্থা নিবে?

কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে একবার সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেবো না। সর্বদা সব জায়গায় শান্তি থাকবে, এটাই সরকারের প্রত্যাশা।

পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রামে মাত্র ১৫০ টাকায় দুই দিনের ইফতারের কাঁচা বাজার পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে শসা ৫০০ গ্রাম, বেগুন ৫০০ গ্রাম, লেবু ৪টি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, কাঁচা মরিচ ৩০০ গ্রাম, টমেটো ৫০০ গ্রাম এবং গাজর ৫০০ গ্রাম।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর দোকান মালিক সমিতির তৌফিক এহেসানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ক্যাব সভাপতি গোলাম রহমান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ