শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সৌদি আরবে রোজা শুরু ৬ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার (৪ মে) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে সোমবার (৬ মে) থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে।

সৌদি আরবের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ও দেশটির চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।  খবর আল আরাবিয়া ডটনেট-এর

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে। এসব দেশে রোববার (৫ মে) থেকে তারাবি শুরু হবে।

বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে প্রথম রোজা শুরু হয়ে থাকে। সাধারণত ভৌগোলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা বা ঈদ হয় বাংলাদেশে। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৭ মে) থেকে (সম্ভাব্য)।

তবে বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য রবিবার (৫ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ