রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

লন্ডনে প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেবেন কি-না জানতে চাইলে ফারুক বলেন, প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে। গত বুধবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি সফরে গেল বুধবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে বুধবার সকালে শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৪টার দিকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ