মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

জার্মানিতে শীর্ষ জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির বার্লিনে ২০১৮ সালে জনপ্রিয় হয়ে উঠছে মুহাম্মদ নাম। এছাড়া দেশটির ১৬টি রাজ্যের ছয়টিতেই শীর্ষ দশ পছন্দের তালিকায় রয়েছে এ নাম।

নবজাতকের নাম বিষয়ক সংগঠন অ্যাসোসিয়েশন ফর জার্মান ল্যাঙ্গুয়েজেরর জরিপে এমন তথ্য উঠে এসেছে।

এ জরিপে বলা হয়, অভিবাসনের ব্যাপকতার ফলে, মোহাম্মদ নামটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ বা ২০২২ সালের মধ্যে নামটি জার্মানদের পছন্দ তালিকার শীর্ষ দশে জায়গা করে নেবে।

সাধারণত ইসলাম ধর্মের শেষ নবী হযরত মোহাম্মদ সা. এর নামের সঙ্গে মিলিয়ে সন্তানদের নাম রাখেন মুসলমানরা। জার্মানিতে মুসলিমদের সংখ্যা ১০ শতাংশের বেশি না হলেও এখানে এই নামটি জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে গত কয়েক বছরে প্রায় ১০ লাখ মুসলিম অভিবাসী ঢুকেছে জার্মানিতে। সিরিয়া, লিবিয়া, আফগানিস্থানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম অভিবাসীরা জার্মান সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলছে। এছাড়া তুরস্কের বিশাল একটি জনগোষ্ঠী জার্মানিতে বসবাস করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ