রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

রমজানে ক্লাব-বার বন্ধে সাঈদ খোকনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বার মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়াম এ হোটেল, রেস্তোরাঁ, ক্লাব-বার, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মেয়র সাঈদ খোকন জনস্বার্থ রক্ষায় সেহরি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং দিনের বেলায় রোজাদারদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে হোটেল চালানোর জন্য হোটেল-রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানান।

ফল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ফলের মধ্যে কোনও প্রকারেই অতিরিক্ত ফরমালিন মেশানো যাবে না। আমরা এ ব্যাপারে কোনও প্রকার ছাড় দেব না। আপনারা দয়া করে খাদ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। কোনও ক্রমেই কোনও রোজাদার ভাই কিংবা কোনও নাগরিক এই খাদ্যদ্রব্য গ্রহণ করে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পিছপা হবে না। রোজার সময় করপোরেশন অধিভুক্ত এলাকার পাঁচটি অঞ্চলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এছাড়াও রাস্তা সংস্কার, দ্রুত বর্জ্য অপসারণ, মশার ওষুধ ছিটানো, নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। পাশাপাশি পহেলা রমজান থেকে খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানান মেয়র।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ী, ক্লাব কর্মকর্তা, ফল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ