শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতে মাওবাদীদের ভয়াবহ হামলায় নিহত ১৫ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের মহারাষ্ট্রের গাদচিরুলি এলাকায় মাওবাদীদের ভয়াবহ হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। জানা যায় রাস্তায় পেতে রাখা শক্তিশালী আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছে পুলিশ জানতে পেরেছে বিস্ফোরণের পরেই ওই গাড়ি এবং আহত জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদী গেরিলারা।

পুলিশের বরাত আরো জানা যায়, ওই গাড়িতে ১৬ জন সি-৬০ কমান্ডো ছিলেন। প্রত্যেককেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, মাওবাদী হামলায় যাদের প্রাণ গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার থেকে গোটা রাজ্যে পালন করা হচ্ছে মহারাষ্ট্র দিবস। তার মাঝেই এ বড়সড় ভয়াবহ হামলা চালাল মাওবাদীরা।

এর আগে তাদের ৪০ জন সেনা সদস্য নিহতের ঘটনায় গত রবিবার তাদের ৪০ জন গেরিলা নিহতের বদলা নেবে বলে হুমকি দিয়ে পোস্টার দিয়েছিল মাওবাদীরা।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ