রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

রাশিয়া থেকে আরও অস্ত্র কিনবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: রাশিয়ায় নির্মিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অত্যাধুনিক ব্যবস্থা এস-৪০০ ছাড়াও দেশটি থেকে অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

এ কথা জানিয়েছেন রাশিয়ার সরকারি মালিকানাধীন অস্ত্র ব্যবসায়ী কোম্পানি রোসোবোরোনএক্সপোর্তের প্রধান আলেকজান্দার মিখিভ।

মিখিভ বলেন, রুশ নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সমরাস্ত্র, ট্যাংক বিধ্বংসী গোলাসহ দূর-নিয়ন্ত্রিত অস্ত্র কেনার আগ্রহের কথা জানিয়েছেন তুর্কি পদস্ত-কর্মকর্তারা।

মস্কো এবং আঙ্কারা এরই মধ্যে কয়েকটি যৌথ উদ্যোগ নিয়েছে। এ সব উদ্যোগের মধ্যে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, সাঁজোয়া গাড়ির যন্ত্রাংশ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, তুরস্কের কাছে যে সব অস্ত্র রাশিয়া বিক্রি করেছে তাও এর মাধ্যমে পর্যবেক্ষণ  করা হবে বলে জানিয়ছেন মিখিভ।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ