শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বোরকা নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার জেরে বোরকা পরা নিষিদ্ধ করল লঙ্কান সরকার। সেই সঙ্গে মুখ ঢাকা থাকে এমন সব পোশাকও নিষিদ্ধ করেছে সরকার।

রোববার দেশটির সরকার ডিক্রি জারি করেছে এবং সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানা গেছে।
জাতীয় নিরাপত্তায় স্বার্থে এই পদক্ষেপ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার কারণে দেশটির মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা, নিকাব বা মুখ ঢেকে রাখে এমন কোন পোশাক পরতে পারবেন না। তবে শুধু মাথায় ওড়না বা হিজাব পরতে পারবেন।

গত সপ্তাহে দেশটির একজন এমপি বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা হয় এমন যেকোনো ধর্মীয় রীতি মেনে তৈরি পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব তোলেন।

বোরকা নিষিদ্ধ করতে কয়েক দিন আগে শ্রীলঙ্কার পার্লামেন্টে একটি বেসরকারি প্রস্তাব পেশ করা হয়। সাংসদ অশু মারাসিংঘে এক প্রস্তাবে বলেন, বোরকা শ্রীলঙ্কার মুসলিম নারীদের সনাতন পোশাক নয়।

ইস্টার সানডের ওই হামলার পর থেকে দেশটিতে অনেক মুসলিমকেই বিভিন্ন স্থানে আক্রমণের মুখে পড়তে হয়েছে ৷

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ