রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম একটুও বাড়বে না: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম একটুও বাড়বে না বলে আশ্বস্ত দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একইসঙ্গে তিনি আরও দাবি করেন, ‘গত বছরের তুলনায় এবার দাম কম থাকবে।’

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে ডিএসসিসি মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে মেয়র এসব কথা বলেন। এর আগে সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চিনি, মসুর ডাল, ছোলা, তেল ও আটা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘ডিএসসিসির আওতাধীন এলাকার কাঁচাবাজারগুলোতে দ্রব্যমূল্য যাতে লাগামহীন না হয়, সে জন্য মনিটরিংয়ের আওতায় আনা হবে। কোনো অসাধু ব্যবসায়ী যেন মূল্য বৃদ্ধি করতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএসসিসি শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করবে। সেই সঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ব্যবসায়ীদের বরাত দিয়ে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য মজুত থাকার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে, ছোলা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও আটাসহ অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য কোনোক্রমেই বাড়বে না।’

বৈঠকে আরও ছিলেন– সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাসেম ও বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা প্রমুখ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ