রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

দুই বোর্ডে এইচএসসির ফিন্যান্স-ব্যাংকিং পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা ও যশোর বোর্ডের সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবারের প্রশ্নপত্র রবিবারে খুলে ফেলায় এই দুই বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।এ পরীক্ষা ৭ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ।

রোববার (২৮ এপ্রিল) ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জিয়াউল হক বলেন, ঢাকা বোর্ডের ফরিদপুর আলফা ডাঙ্গা কলেজ কেন্দ্রে ও যশোর বোর্ডের অধীনে খুলনার একটি কলেজে আগামীকালের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষার প্রশ্ন রোববার ভুলবশত খুলে ফেলা হয়েছে। এ কারণে আগামীকাল সোমবার দুই বোর্ডের অধীনে এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, আগামীকাল সোমবারের ঢাকা ও যশোর বোর্ডের অধীনে নির্ধারিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও ঢাকা ও যশোর বোর্ডের আগামীকাল ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ছাড়া সকল বিষয়ের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ