শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

৩৯ দেশের ভিসা অন অ্যারাইভাল স্থগিত করল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্টার সান-ডে’তে জঙ্গি হামলার পর শ্রীলঙ্কায় এখন কঠোর নিরাপত্তার বাতাবরণ। দেশজুড়ে চলছে তল্লাশি ও ধরপাকড়। সেই নিরাপত্তা বেষ্টনী আরও নিশ্ছিদ্র করতে ভিসা নীতিতেও পরিবর্তন আনতে চলেছে শ্রীলঙ্কা।

পর্যটক আরও বেশি করে টানতে ৩৯টি দেশের ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভাল (শ্রীলঙ্কায় পৌঁছে ভিসা পাওয়ার ব্যবস্থা) চালু করার সিদ্ধান্তে লাগাম টানলো শ্রীলঙ্কা সরকার। তবে সেই ৩৯টি দেশের নামের তালিকা এখনও প্রকাশ করেনি শ্রীলঙ্কা।

এলটিটিই কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় দেশে পরিণত হয়েছে। শ্রীলঙ্কার গড় জাতীয় আয়ের অনেকটাই জুড়ে আছে পর্যটন থেকে আয়। চলতি বছরের প্রথম তিন মাসে সে দেশে ৭ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটক গেছেন।

এই পরিস্থিতিতে ইস্টার সান-ডেতে সন্ত্রাসবাদী হামলার পরে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী জন অমরতুঙ্গা জানিয়েছেন, তাদের সরকার যে ৩৯টি দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল ব্যবস্থা চালু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আপাতত মুলতুবি রাখা হচ্ছে। এই ৩৯টি দেশের পরে আরও অনেকগুলো দেশের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করার কথা ছিল। কিন্তু এই জঙ্গি হামলায় বিদেশের জঙ্গিদের জড়িয়ে থাকার কথা জানার পরে এখন ভিসার নিয়ম শিথিল করা হচ্ছে না।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ