শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নারী ও শিশুসহ ১৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে দুর্বৃত্তদের ‘আত্মঘাতী’ বোমা হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এ বিষয়ে দেশটির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ‘আস্তানায়’ অভিযানে গেলে দুর্বৃত্তরা ‘আত্মঘাতী’ বোমা হামলা চালায়। এতে ছয় শিশু, তিন নারীসহ ১৫ জন নিহত হন।

স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) রাতে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাইয়ে এ ঘটনা ঘটে। শনিবার (২৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অভিযানের সময় বোমা হামলার ঘটনায় ওই বাসার বাইরে তিন পুরুষের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তারাও আত্মঘাতী হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) খিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এরপরই বাড়তে থাকে নিহত সংখ্যা। শেষপর্যন্ত ৩৫৯ এ গিয়ে ঠেকে। যা থেকে পরে গণনায় ভুল হয় বলে ১০৬ জন কমে ২৫৩ তে এসে দাঁড়ায়।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তাদের তদন্তে সিরিয়া ও মিশরের বিদেশিসহ অন্তত ৭৬ জনকে আটক করেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ