শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলংকার হামলা নিয়ে ভুয়া খবর ছড়ালে ৫ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় ভয়াবহ হামলায় ২৫৩ জন নিহত হওয়ার ঘটনায় ভুয়া খবর ছড়ালে ও প্রপাগান্ডা চালালে ৩-৫ বছরের সাজা দেয়া হবে। বিরক্তিকর অনেক তথ্য ছড়িয়ে পড়ছে বলে দাবি করে শুক্রবার এ বিধান জারি করে শ্রীলংকার সরকার।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শ্রীলংকার বিভিন্ন এলাকা থেকে অনেক ভুয়া খবর ও প্রপাগান্ডার তথ্য পাওয়া যাচ্ছে যা জনজীবনে অস্বস্তি সৃষ্টি করছে। ইতোমধ্যেই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ভুয়া সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে। ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে কঠোর পদক্ষেপও নেয়া হয়েছে। এমন অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে এই সাজা দেয়া হবে।

শ্রীলংকায় ২০০৯ সালে দেশটির প্রায় ৩ দশকের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গত ২১ এপ্রিলের সিরিজ বোমা হামলাটি ছিলো সবচেয়ে প্রাণঘাতি। সেদিন ৩টি গির্জা ও বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলে বোমা হামলার ঘটনায় প্রচুর ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে যা মানুষকে বিভ্রান্ত করছে।

ইস্টার সানডের দিন শ্রীলংকায় সিরিজ বোমা হামলার দায় আইএস সন্ত্রাসীরা স্বীকার করলেও দেশটির সরকার বলছে এর সঙ্গে ন্যাশনাল তাওহীদ জামাত (এনটিজে) জড়িত থাকতে পারে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ