শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রমজান উপলক্ষে আরব আমিরাতে মূল্যছাড়ের প্রতিযোগিতা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানুল মুবারক আসন্ন। বাংলাদেশে অন্য মাসের তুলনায় এ মাসে নিত্যপণ্যের দাম বেড়ে থাকে। যার ফলে সাধারণ মানুষের পোহাতে হয় চরম ভোগান্তি।

কিন্তু রমজান এলে যে নিত্যপণ্যের দাম কমতেও পারে তারই দৃষ্টান্ত স্থাপন করলো এশিয়ার অন্যতম দেশ আরব আমিরাত। সেখানে রমজান উপলক্ষে চলছে মূল্যছাড়ের প্রতিযোগিতা। রমজানের মাহাত্ম আর রোজাদারদের সম্মানে নিত্যপণ্যের বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে সেখানের পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা।

এ উপলক্ষে সেখানের বড় বড় সুপার মার্কেটগুলোতে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত সাইনবোর্ড লাগানো হয়েছে। বানানো হয়েছে নানারকম লিফলেট। যা মসজিদগুলোতে নামাজ শেষে মুসল্লিদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে। আবার বাসা-বাড়ির দরজা ও গেটেও এসব লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ