রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলার পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সমন্বয়ে মাসিক সাধারণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে, কিছু সমস্যা আছে, আমরা এ বছর সব পাঠ্যপুস্তক পুনঃবিবেচনা করছি, রিভিউ করছি।

কাজেই আমরা যে সব সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেগুলো সংশোধনের কাজ চলছে। পাঠ্য বইয়ে ভুল থাকলে তা ধরিয়ে দিতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা যেমন প্রশ্ন ফাঁসমুক্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষাও এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন হচ্ছে। এই ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ