শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তারাবি পড়াতে বিশ্বের ৩৫ দেশে ৭০জন ইমাম পাঠাবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসের তারাবি এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজের ইমামতির জন্য বিশ্বের ৩৫টি মুসলিম দেশে ৭০ জন ইমাম পাঠাচ্ছে সৌদি আরব। বিশ্বব্যাপী ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি।

ইতোমধ্যে ৭০ জন সৌদি ইমামকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে কোন ৩৫টি দেশে এই ৭০ জন ইমামকে পাঠানো হবে সে বিষয়ে এখনও ঘোষণা আসেনি তাদের থেকে।

দেশটির ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি আব্দুল লতিফ আল শাইখ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের শরিয়াহ কলেজ থেকে বাছাইকৃত ৭০ জন হাফেজ। পবিত্র কুরআনকে অন্তরে লালনসহ তারা সবাই ইসলামের গভীর এবং সঠিক জ্ঞানে জ্ঞানী।

এমন উদ্যোগের ফলে বিশ্বের মুসলিমদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও নিবিড় হবে ও সুদৃঢ় হবে বলে মনে করছে সৌদি আরব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ