রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

জামায়াতের সংস্কারপন্থিদের 'নতুন দল' ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিরা নতুন রাজনৈতিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আজ। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি ঘোষণাপত্রও চূড়ান্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় সামনে থাকছেন জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত নেতা মজিবুর রহমান (মঞ্জু)।

তিনি এক সময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং পরে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন।

রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে সংবাদ সম্মেলন করে নতুন রাজনৈতিক উদ্যোগ শুরুর ঘোষণা দেবেন তিনি। অনুষ্ঠানে অতিথি বা পর্যবেক্ষক হিসেবে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে জামায়াত থেকে পদত্যাগী সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সরাসরি এই উদ্যোগের সঙ্গে পরে যুক্ত হতে পারেন। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

জানা যায়, নতুন দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এ দলে যারা থাকছেন তারা সবাই তুলনামূলকভাবে কম বয়সের ও শিবিরের সাবেক নেতা। মূলত একাত্তর-পরবর্তী প্রজন্মের লোকজনকে নিয়ে নতুন দল গঠন করা হচ্ছে। শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত থেকে বহিষ্কৃত মজিবুর রহমান মঞ্জু দল গঠনে সমন্বয়কের ভূমিকায় রয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ