রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

নুসরাত হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে শামীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী শাহাদাত হোসেন শামীমকে বৃহস্পতিবার ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

১৪ এপ্রিল (রোববার) সে রাফি হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মনে করছে, জবানবন্দিতে সে সব তথ্য প্রকাশ করেনি।

এ কারণে শামীমকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পিবিআই। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাহির হোসাইন শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাফি হত্যার ঘটনায় জড়িত সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষার্থী মহিউদ্দিন শাকিলকে গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার বিকালে ফেনীর উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পিবিআই। একই দিন বিকালে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন ফেনীর আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ