শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চিকিৎসক সংকট দূর করতে সরকার আগামী ২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিবে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অচিরেই প্রতিটি বিভাগে একটি করে ক্যান্সার হাসপাতাল ও একটি কিডনি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও সেবক-সেবীকাদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদকালে নতুন প্রতিষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে নির্মাণ করা হবে।সরকার স্বাস্থ্য খাতসহ দেশের সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে।  আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্যসেবা বিশ্ব পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, এখন আমাদের দেশে প্রায় সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে। কিছুটা সেবা আমাদের দেশে নেই বলে মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। যা সংখ্যায় অনেক কম। দিন দিন আমাদের সেবার মান উন্নত হচ্ছে। আরও উন্নত করতে হবে।
আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ