রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

নুসরাত হত্যা মামলায় এবার শাকিল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মহিউদ্দিন শাকিল (১৯) নামে আরও এক যুবককে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মুহা. শাহ আলম বলেন, নুসরাত হত্যা মামলায় গ্রেফতারদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেয়া তথ্যের ভিত্তিতে মহিউদ্দিন শাকিলকে গ্রেফতার করা হয়েছে।

নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আটজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরা হলেন- নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ।

উল্লেখ্য, ২৭ মার্চ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে নুসরাতকে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা। ওই মামলা তুলে নেয়ার জন্য নুসরাত ও তার পরিবারের ওপর চাপ দিচ্ছিল অধ্যক্ষের লোকজন। এরপর ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ