সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

তারতিলের সঙ্গে কুরআন তেলাওয়াত শোনা যাবে ‘মাসহাফুল হারামাইন’–এ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান উপলক্ষে ‘মাসহাফুল হারামাইন’ নামের একটি অ্যাপ্লিকেশন এনেছে মুসলিম বিশ্বের তীর্থস্থান পবিত্র মসজিদুল হারামাইন (মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী)। সৌভাগ্য ও কল্যাণের মাস  রমজানুল মোবারকের প্রস্তুতির অংশ হিসেবে এ অ্যাপ আনা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড. শায়খ প্রফেসর আবদুর রহমান আস-সুদাইস অ্যাপটি (এআর) উদ্বোধন করেন। পবিত্র এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত খবরে তথ্যটি জানা গেছে। এতে বলা হয়েছে, এ অ্যাপে পাঠক শায়খ আবদুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তারতিলের সঙ্গে কুরআন তেলাওয়াত শোনা যাবে।

সূত্রের খবরে প্রকাশ, অ্যাপটিতে দেখে দেখে কুরআন তেলাওয়াতের সময় ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কুরআনের কপির দৃশ্যায়ন করা হবে। কোরআনের পৃষ্ঠা নম্বর দেখা যাবে। পাশাপাশি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যাও (আত-তাফসির আল-মুয়াসসার) পাঠক চাইলে পড়তে পারবেন। আবার কোরআনের শাব্দিক অর্থের কিতাব ‘আল-মুয়াসসার ফি গরিবিল কোরআনিল কারিম)-এ নজর বুলানোরও ব্যবস্থা রয়েছে।

নিচের লিংকের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করা যাবে-

https://itunes.apple.com/sa/app/quran-ar/id1457497766?mt=8 

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ