শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্কুল ছাত্রের জন্য নিজের চেয়ার ছেড়ে দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৩ এপ্রিল (মঙ্গলবার) তুরস্কের শিশু দিবস। ১৯২০ সাল থেকে প্রতি বছর ২৩ এপ্রিল দেশটিতে জাতীয় সার্বভৌমত্ব ও শিশু দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল দিবসটি পালিত হয় তুরস্কে।

তুরস্কের প্রেসিডেন্ট রজর তাইয়েব এরদোগান সেদিন বিভিন্ন স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট কমপ্লেক্সে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এরদোয়ান শিশুদের সঙ্গে আনন্দঘন মূহূর্ত কাটান। পাশাপাশি আগত শিশুদের সঙ্গে খোশ গল্প মেতে ওঠেন। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান শিশুদের উৎসাহ বাড়িয়ে দিতে হঠাৎ করেই ক্লাস সিক্সে অধ্যায়ণরত আওযান সুজে ইয়াতাকে নিজ চেয়ারে বসান। শিশুটিকে নিজের চেয়ারে বসিয়ে রেখেই শিশু দিবসের বক্তৃতা দেন এরদোয়ান।

শিশুদের উদ্দেশ্যে বক্তৃতায় এরদোগান বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন তোমরা তোমাদের মেধা ও মনন দিয়ে এ দেশ ও জাতিকে সর্বোচ্চ সুন্দর পথ দেখাবে। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বিশ্ব। তাই কখনো নিজেদের মনবল হারাবে না।

তিনি আরও বলেন, নিজেদের স্বপ্নপূরণে সকল বাধাকে অতিক্রম করতে হবে। মনে প্রাণে বিশ্বাস রাখবে, তোমরা পারবে। এ সময় বিশ্বের সকল শিশুর প্রতি শুভকামনা জানান এরদোয়ান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ