রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

সেই পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল-আমিনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওইদিন বিকেলে র‌্যাব-১২ সদর দপ্তরে র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এক সংবাদ সম্মেলনে বলেন, টাঙ্গাইলের গোপালুর থানার হুমায়ুন কবীর পাকিস্তানে থাকাকালীন পাকিস্তানি মহিলা নাগরিক নিলুফা ইয়াসমিনকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন।

পাঁচ মাস আগে ওই পাকিস্তানি নারী মেয়ে হুমায়রা বাবুকে (১৭) নিয়ে ভাসুর আবুল হোসেনের বাড়িতে বেড়ে আসেন। বাড়িতে থাকাকালীন ভাসুরের ছেলে আল-আমিন কিশোরী হুমায়ুরা বাবুকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এ অবস্থায় ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কিশোরী মেয়েটি প্রাকৃতিক ডাকা সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আল-আমিন তার তিন সহযোগী অপহরণ করে নিয়ে যায়। পরদিন ১৭ এপ্রিল আল-আমিন বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে হুমায়রাকে নির্যাতন করেন। পরে জামালপুরের সরিষাবাড়ী থানার মহিষাকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গোপালুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১২ সদস্যরা বিভিন্নস্থানে আসামি ধরতে অভিযান চালায়। ২৩ এপ্রিল র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা কুড়িগ্রামের রাজিপুর থানার পঞ্চনগর থেকে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ