শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় চরমোনাই পীরের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গির্জা ও আবাসিক হোটেল, মুসলিমদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদেও হামলায় তিন শতাধিক মানুষ নিহত ও ৬০০ জন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

আজ (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন  হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগান, নিউজিল্যান্ডের মতো এ হামলা ও মৃত্যু আমাদের আঘাত করেছে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। এমন জঘন্য সন্ত্রাসী হামলার সাথে কোন মুসলমান জড়িত থাকতে পারে না।

যারা মুসলিম পরিচয় দিয়ে এ হামলা করেছে, বা মুসলিম সম্প্রদায়ের ওপর চাপানোর চেষ্টা করছে, তারা ইসলাম ও মানবতার দুশমন। এ ধরনের বর্বর ও সন্ত্রাসী হামলা বন্ধ করতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে শান্তিকামী বিশ্ব সম্প্রদায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, এই বর্বরতম হামলায় বিদেশি নাগরকিসহ দেশটির সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি। গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের শোকাহত পরিবার পরিজনের প্রতি। শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের নাগরিকদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের সুস্থতা কামনা করছি।

মুফতি রেজাউল করিম বলেন, শ্রীলংকায় হামলার দায় মুসলমানদের ওপর ঢালাওভাবে চাপানোর চেষ্টা না করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করলে বিশ্ববাসী খুশি হবেন এবং ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ