শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় মুসলিমদের হয়রানি, বিজেপি সরকারকে হুঁশিয়ারি জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বসবাসকারি মুসলিম ও অন্য সংখ্যালঘুদের হয়রানির বিষয়ে দেশটির সরকারকে হুঁশিয়ারি দিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেলে ব্যাচেলেট।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বার্ষিক রিপোর্ট পেশ করেন। সেই সময় ব্যাচেলেট বলেন, ‘ভারতে বিভক্তিমূলক নীতির কারণে সেখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আঘাত লাগতে পারে। এরই মধ্যে সেখানে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডায় অসম সমাজ ব্যবস্থায় প্রান্তিক পর্যায়ে রয়েছে বিপন্ন শ্রেনির মানুষ। ভারতের সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হয়রানি ও তাদের টার্গেট করার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে আমরা রিপোর্ট পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা রিপোর্ট পাচ্ছি, ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া এবং প্রান্তিক জাতিগোষ্ঠী যেমন দলিত ও আদিবাসীরাও একই আচরণের শিকারে পরিণত হচ্ছেন।’

যদিও জাতিসংঘের কর্মকর্তা মিশেল ব্যাচেলেটের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপির অন্যতম মুখপাত্র শাহনাওয়াজ হুসেইন। তিনি বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার প্রধানের রিপোর্টকে আমি প্রত্যাখ্যান করছি।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ