শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ঢাকায় পৌঁছেছে জায়ানের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত জায়ান চৌধুরীর লাশ দেশে পৌঁছেছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

জায়ান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমে নাতি।

জায়ানের পরিবার সূত্রে জানা গেছে, জায়ানের দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিমান বন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হবে বনানীতে নানার তথা শেখ সেলিমের বাসভবনে। বাদ আসর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে তার নামাজে জানাজা হবে। দাফন করা হবে বনানী কবরস্থানে।

জানাজা উপলক্ষে বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে বিশাল সামিয়ানা টানানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মাঠের আশপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত হন। নিহত হয় তার নাতি জায়ান চৌধুরী। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল জায়ান।

শ্রীলঙ্কার ওইদিনের সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ