শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

জায়ানের লাশ আসবে আজ, বাদ আসর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় বোমা হামলায় গুরুতর আহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ও পেটে অস্ত্রোপচার হয়েছে। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই ঘটনায় নিহত নাতি জায়ান চৌধুরীর লাশ আজ দেশে এসে পৌঁছাবে।

জায়ানের জানাজার স্থান পরিদর্শনে এসে গতকাল মঙ্গলবার দুপুরে শেখ সেলিম এসব কথা বলেন। জানান, মশিউলের কিডনি ও লিভারে স্প্লিন্টার রয়েছে। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। দুই সপ্তাহের আগে তাকে স্থানান্তর করা সম্ভব নয়। সবার কাছে নাতির বিদেহী আত্মার জন্য দোয়া চান তিনি।

জায়ান জানাজার বিষয়ে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বলেন, দুপুর একটায় লাশ দেশে পৌঁছাবে। আসরের নামাজের পর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হবে।

জায়ানের পরিবারকে সান্ত্বনা জানাতে আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, একটা সুখী পরিবার, সেখানে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। আশা করি তারা এই শোক কাটিয়ে উঠবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ