রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামীকাল বুধবার। বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে।

এর আগে বিকাল চারটায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে দ্বিতীয় অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত হবে।

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি থেকে জানা যায়, বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য, শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়াও, জণপ্রশাসন প্রতিমন্ত্রী বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।

প্রথম দিনের অধিবেশনে কোনও আইন প্রণয়ন হবে না। তবে, তিনটি বিলের বিষয়ে সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করা হবে। বিলগুলো হলো— বীমা করপোরেশন বিল, সমাজকল্যাণ পরিষদ বিল ও উদ্ভিদের জাত সংরক্ষণ বিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ