শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

সন্ত্রাসী হামলার পরিকল্পনা করায় সৌদি আরবে ১৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে আল আরাবিয়াডটনেট এ খবর দিয়েছে।

সোমবার দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র জানান, রাজতন্ত্রের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন-  ফয়সাল বিন মোহাম্মদ খালিদ, আবদুর রহমান ইবনে আব্দুর রহমান আল মনসুর, আইয়ুব বিন আব্দুর রহমান আদ দাউদ, আবদুর রহমান বিন আব্দুল্লাহ আল-আদুদ,
আব্দুর রহমান বিন হামুদ আল-হুদুদ, নাসির বিন মশহাদ, আবদুল্লাহ ইবনে হামাদ আব্দুল্লাহ,
আবদুল রহমান বিন ইউসুফউদ্দিন,আবদুল মালিক বিন আবদুল রহমান বিন আব্দুল আজিজ.
মুহাম্মদ ইবনে আবদুল বিন আব্দুল ইউসুফ, আবদুর রহমান বিন সাঈদ,সেলিল বিন সালেহ বিন জয়নুলক, বিন ইবনে আবদুল্লাহ ইবনে নাসির আল আসাদ।

অন্যদিকে গতকাল রিয়াদের আল-জুলফিতে পুলিশ তদন্ত কেন্দ্রে সন্ত্রাসী হামলায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে জানিয়েছে সৌদি আরব। রোববার আল-জুলফিতে হামলার ঘটনায় চার হামলাকারী নিহত হয় বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ